• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সম্পাদক এমদাদ সাংগঠনিক সম্পাদক সাফেক

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৯:১৮
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৯:১৮

 

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয় লাভ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) রাতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে আরেক প্রার্থী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহ্বায়ক কমিটির দুই যুগ্ম-আহ্বায়ক। এই পদে বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮ ভোট আর সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।

সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো আজ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম