• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ইনস্টাগ্রামে ছোট পর্দার বড় তারকা মেহজাবীনের ফলোয়ার সবচেয়ে বেশি

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ২:৩৮
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ২:৩৮

 

ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তার। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। অনেক আগেই ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার সেরা হলেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে পাঁচ মিলিয়ন তথা ৫০ লাখ অনুসারী নিয়ে ফলোয়ারের বিবেচনায় বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে এগিয়ে এখন মেহজাবীন। এ খবর সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘ইনস্টাগ্রামের একটা অডিয়েন্স আছে। যারা ফেসবুকের চেয়ে খানিকটা আলাদা। তারা আমাকে অনুসরণ করেন, এটা আমার জন্য ভালো লাগার। আজই (১০ মার্চ) ৫০ লাখ ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে দিলাম, এটা অন্যরকম এক ভালো লাগা। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা না হলে এতদিনে হয়তো আরও অনেক অনুসারী হতো।’

বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতো সংখ্যক অনুসারী নেই বলে দাবি করেছেন মেহজাবীন। অর্জনটি কেক কেটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে উদযাপনও করেছেন তিনি।

এদিকে মেহজাবীনের পরেই অবস্থান করছেন তানজিন তিশা। ৪০ লাখ ৭০ হাজার ফলোয়ার তার। ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি অনুসারী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম