• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় : মোশাররফ

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:২৬
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:২৬

9666325874 12

বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে দেশের মঙ্গল ততই দ্রুত হবে।পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে। আজ শনিবার দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই টালবাহানা করুক না কেনো সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এ সরকার ইতিমধ্যে নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।

মোশাররফ হোসেন আরও বলেন, এ সরকার জনগণের আন্দোলন যতই নসাৎ করার চেষ্টা করুক, সফল হবে না। কারণ এ লড়াই বাঁচা মরার লড়াই। এরা পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই ইনশাআল্লাহ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নগর নেতারা বক্তব্য রাখেন।

এছাড়াও কুড়িল বিশ্বরোডে তুরাগ থানার মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আদাবরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা-শ্যামপুর-কদমতলীতে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মশিউর রহমান মিশু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান ও মো: সাইদুর রহমান সোহেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com