• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ময়মনসিংহে শতাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:৩১
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:৩১

ময়মনসিংহে শতাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। এর পর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে গিয়ে এক সঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।