স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবিও তুলে ধরেছে।
এবার সেই আন্দোলন প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ‘গতকাল ক্যাম্পাসে আন্দোলন চলাকালে কিছু অবিবেচক ঘটনা ঘটেছে। যা শিক্ষার্থী সুলভ ছিল না। তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এরা দুষ্কৃতকারী হবেন বলে আমরা ধারণা করছি। এদের জন্যই মূলত আন্দোলন ভিন্ন দিকে গড়ায়।’সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।












