• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একের পর এক বিস্ফোরণ-আগুন, কীসের আলামত?

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৯:৪৭
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৯:৪৭

Capture 146

একের পর এক বিস্ফোরণ-আগুন, কীসের আলামত?

দেশের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো স্বাভাবিক দুর্ঘটনা নাকি নাশকতা। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। একের পর এক এমন ঘটনা ভাবিয়ে তুলছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। কয়েক দিন আগে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক প্রাণহানি হয়। এরপর রাজধানীর সায়েন্স ল্যাবের পর গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ হয়। ঐ বিস্ফোরণে ২৪ জন সাধারণ মানুষ প্রাণ হারায়। গত রবিবার নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার এমএফ টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনায় গর্ভবতী নারী দগ্ধ হন। সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বস্তিতে আগুন লাগে। এভাবে একের পর বিস্ফোরণ ও আগুনের ঘটনা ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্তাব্যক্তিদের। কেন এ ধরনের ঘটনা হঠাৎ করে বেড়ে চলেছে? তবে এসব ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাইনি বলে জানান পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, প্রতিটি ঘটনা আমরা অধিকতর তদন্ত করে দেখছি। র‍্যাব ডিজি মো. খুরশীদ হোসেন বলেন, একের পর এক দুর্ঘটনার বিষয়টি সন্দেহজনক ভেবে র‍্যাবের গোয়েন্দারা কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com