• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৮:৩৭
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৮:৩৭

966625 2

আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের কোনো বিকল্প নেই। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে।’

মঙ্গলবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক ও বর্তমান স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

96663258 12

দলটির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময়ের সপ্তম ধাপে আজকের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা অংশ নেন।

996663325985

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের কথা শুনলে মনে হয়, তাদের চেয়ে গণতন্ত্রকামী আর কেউ নেই! তাদের এমন একটা ছদ্মবেশী ভাব- এমন উন্নয়ন আর কেউ করছে না। অথচ একদিকে তারা বিদ্যুৎ দিয়ে জনগণের পকেট কেটে শেষ করছে। অন্যদিকে জনগণকে বাড়িঘরে আগুন লাগিয়ে তুলে দিচ্ছে। বিরোধীদলকে মামলা দিয়ে দমন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আগামী নির্বাচনও ১৪-১৮ সালের মতো করবে। আর আমরা যে তিমিরে ছিলাম, সে তিমিরেই যাব। আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। তারা সমানে লুট করবে, চুরি করবে, ডাকাতি করবে, কেউ কিছু বলতে পারবে না।’

কোনো চাপের কাছে মাথা নত করি না- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি অন্য কারো কথা বলতে চাই না। আপনাকে (প্রধানমন্ত্রী) জনগণের কাছে নতিস্বীকার করতে হবে। এদেশের মানুষ এবার জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে, এ আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে।’

9666325874 2 2

দেয়ালে পিঠে গেছে আমাদের- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এবার আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের সামনে কোনো বিকল্প নেই। আন্দোলন, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন, আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে। আমরা কোনো ভায়োলেন্স করতে চাই না। কিন্তু আমাদের ওপর যদি কেউ আক্রমণ করে, সে আক্রমণকে প্রতিহত করার ব্যবস্থা আমাদের নিতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com