• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিইসি ও চার কমিশনার

প্রকাশ: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৩
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৩

3222965

শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিইসি ও চার কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার শপথ নিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদেরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। আগামীকাল (সোমবার) থেকে তারা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন।

কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে শপথ নিয়েছেন কমিশনের বাকি চার নির্বাচন কমিশনারও । তারা হলেন-অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিসহ কোর্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। একই সঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com