• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

পুলিশ পরিদর্শক হত্যা : ডিবির হাতে প্রভাবশালী আরাভ চক্রের তালিকা

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৮:৪০
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৮:৪০

পুলিশ পরিদর্শক হত্যা : ডিবির হাতে প্রভাবশালী আরাভ চক্রের তালিকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সদস্য। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশে স্বর্ণ পাচার চক্র নিয়ন্ত্রণ করে থাকেন তিনি। আরাভের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালীদের তালিকা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র।

এদিকে আরাভের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনি একাধিক বিয়ে করেছেন। শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করতেন। এ কারণে ২০১৫ সালে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। এ ছাড়া ক্যামেরা চুরির মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।