আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে রঙিন সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের পেসাররা। ওয়ানডে সিরিজে একদিকে ব্যাটাররা রানের সড় সংগ্রহ গড়ে আইরিশ ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন আরেকদিকে টাইগার দলের বোলাররা বিশেষ করে পেসাররা তাদের আটকে দিয়ে জয় তুলে নিচ্ছিলেন। আজ সোমবার এবার সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যায় একই চিত্র। প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯ দশমিক ২ বলে ২০৭ রানের সংগ্রহ গড়ে। বৃষ্টির কারণে খেলায় বিরতি পড়ে। এরপর খেলা ৮ ওভারে কমিয়ে এনে আইরিশদের টার্গেট দেয়া হয় ১০৪ রান। ইসিংসটিতে তাসকিন আহমেদ প্রথম ওভারেই ৭ রান খরচে ৩ উইকেট তুলে আইরিশদের আটকাতে সহায়তা করেন। আইরিশ-টাইগার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি ২ ওভার বল করে ১৬ রান খরচে ৪ উইকেট তুলেন।

