• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ১০:৩৬
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ১০:৩৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মোঘরাপাড়া পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে লাখ লাখ মানুষের আগমনের কারণে এ যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা।