চেহারা ও শরীরের যত্নে মনোযোগী হতে চাইলেই নাকি ঝামেলায় পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম । চেহারা ও শরীর নিয়ে প্রায়ই কথা শুনতে হয় তাকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন আলম। তিনি জানালেন, নিজেকে সমাজের চলনসই করার জন্য শারীরিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করেন।একইভাবে চেহারার সৌন্দর্য বাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু যখনই এ দুটো কাজ শুরু করবেন বলে পরিকল্পনা নেন তখনই একটা ঝামেলায় পড়ে যান।













