• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটের সাংবাদিকদের সম্মানে মিফতাহ সিদ্দিকীর দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ৯:৫৪
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ৯:৫৪

 

সিলেটে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর জল্লারপাড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাংবাদিকগন সমাজের দর্পন হিসেবে কাজ করেন। মুক্ত চিন্তা ও সমাজের অগ্রসরে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। রাজনীতিবিদরাও সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে নিরবধি কাজ করে যান। সাংবাদিক ও রাজনীতিবিদদের ইতিবাচক সম্মিলিত প্রয়াস একটি জাতিকে সভ্যতার শিখরে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আপনাদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। আমার রাজনৈতিক চলার পথে আপনাদের সহযোগিতা সেই শুরু থেকেই পেয়ে এসেছি। আপনাদের কাছে তাই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে এটা আমার প্রত্যাশা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ), সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট উইমেনস্ জার্নালিস্ট ক্লাবেরসহ সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম