• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শাল্লার নোয়াগাঁও হামলা: যুবলীগ সভাপতি সহ ৯৫ আসামি কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ১০:২৯
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ১০:২৯

 

একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি সরমঙ্গল ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি স্বাধীন মেম্বারসহ ৯৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শাল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে আসামিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। আদালত আজ ৯৫ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ঝুমন দাস আপন নামে একজনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত বছরের ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম