• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সেহরির সময়ও কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪০ ইউনিট

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৮:৫৯
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৮:৫৯

সেহরির সময়ও কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪০ ইউনিট

বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট সারা রাত কাজ করছে। মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের কাজ করছেন। হঠাৎ আগুনের দেখা মিলছে কিছু কিছু জায়গায়। 

বুধবার ভোররাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে। এরপর আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজের জন্য ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ভোর রাতেও কাজ চালিয়েছে।

জানা গেছে, মধ্যরাতেও কিছু বহিরাগত মানুষ এসে আগুন লাগা মার্কেটে এসে বিভিন্ন জিনিসের খোঁজ করছেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নেয়। 

আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন। আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।