• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নিরাপত্তা ঝুঁকিতে ॥ রাজধানীর অধিকাংশ মার্কেট

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৬
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৬

Capture 79

নিরাপত্তা ঝুঁকিতে ॥ রাজধানীর অধিকাংশ মার্কেট

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে যাত্রাবাড়ীর ১৭/১, এ, কে, এম দাস লেনে ঝুঁকিপূর্ণভাবে তৈরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসির) সায়েদাবাদ সুপার মার্কেট। টিনশেড এই দোতলা মার্কেটটিতে দুই থেকে আড়াইশ’র মতো দোকান রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা এই মার্কেটে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া সম্প্রতি রেল লাইনের পাশে সীমানা প্রাচীর তৈরি করার কারণে মার্কেটে যাতায়াতের পথ খুবই ছোট হয়ে গেছে। পাশাপাশি প্রতি টিনশেড দোকান তৈরি করা হয়েছে এলোমেলোভাবে। তাই যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।
একই অবস্থা রাজধানীর অন্য মার্কেটগুলোর। ঢাকার বেশিরভাগ মার্কেটেই অগ্নিকা-ের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কারণ এই সব মার্কেট তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। স্থানীয় প্রভাবশালীরা দোকান বরাদ্দ নেওয়ার জন্য নিজেদের সুবিধামত মার্কেট তৈরি করেছেন। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এই মার্কেটগুলো তৈরি করা হয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। 
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান জনকণ্ঠকে বলেন, ‘ঢাকার বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। কম জায়গায় বেশি দোকান তৈরি করা হয়েছে। নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বৈদ্যুতিক ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। টিনশেড মার্কেটগুলোর অবস্থা খুবই খারাপ। রীতিমতো একটি নৈরাজ্যের মধ্য দিয়ে চলছে ঢাকার মার্কেটগুলো। মার্কেটগুলো নির্মাণকারী কর্তৃপক্ষের কোন নিয়ন্ত্রণ থাকে না। ৩০০ দোকান বরাদ্দ থাকলে তা করা হয় ৩০০০।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com