• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দরকার রাজনৈতিক সমঝোতা

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৯
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৯

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দরকার রাজনৈতিক সমঝোতা

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট- সিইসি কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যে রাজনৈতিক সমঝোতাকেই সমাধান হিসেবে দেখছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বিগত দুটি সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। এর প্রধান কারণ ছিল রাজনৈতিক সমাঝোতার অভাব। যে কারণে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের রাজনীতি জনগণ ও রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। অতীত অভিজ্ঞতার আলোকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে একাধিকবার মন্তব্য করেছেন সরকারপ্রধান শেখ হাসিনা। যদিও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়েছে সাবেক বিরোধী দল বিএনপি।

একই দাবিতে দেশব্যাপী নানা কর্মসূচিও পালন করছে দলটি। সিইসির বক্তব্য নিয়েও প্রকাশ্যে কোনো কথা বলতে রাজি হননি বিএনপি নেতারা। তবে সিইসির বক্তব্য প্রকারান্তরে তাদের পক্ষেই গেছে এমন মনোভাব তাদের। যদিও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তেমন চ্যালেঞ্জ দেখছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে আসবে- এ ব্যাপারে নিশ্চিত হয়েই ভোটের মাঠ গোছাচ্ছে তারা।