‘টাকার অভাবে’ সাফজয়ী মেয়েদের মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক বাছাইয়ে পাঠাতে পারেনি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ফুটবল ফেডারেশন। সে নিয়ে চারিদিকে বেশ সমালোচনাও হয়েছে।
নিজের দায় এড়াতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসন পাপনকে একরকম খোঁচাই মেরে বসেছিলেন, বাফুফে সভাপতি সালাউদ্দিন।এবার সুযোগ পেয়ে আইরিশদের বিপক্ষে টাইগারদের টেস্ট জেতার দিনে আজ শুক্রবার সালাউদ্দিনকে একহাত নিলেন পাপন। খোঁচা দিয়ে বললেন, মেয়েদের অলিম্পিকে পাঠাতে না পারাটা লজ্জাজনক এবং দেশের বদনাম।













