• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএসটিআই আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৬:১৩
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৬:১৩

96666635

বিএসটিআই আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সিএম সনদ/ছাড়পত্র ব্যতিত নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রাজধানীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রাজধানীর ভাষানটেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এ সময় অনিয়মের অভিযোগে দুটি কসমেটিকসের দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার জানান, বিএসটিআই আইন ২০১৮ ভঙ্গ করায় ভাষানটেকের রজনীগন্ধা সুপার মার্কেটের ফারহা কসমেটিক ও মা কসমেটিকসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com