• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৭:৫২
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৭:৫২

 

ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, ১৭ নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অসংখ্য গ্রেপ্তার, তারপরও মানুষ উজ্জীবিত হচ্ছে। আমরা লড়াই করছি, এ‌ লড়াইয়ে আমরা জিতবোই ইনশাআল্লাহ।

মঙ্গলবার, এপ্রিল‌ ১১, ২০২৩, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের তিনি দেখতে যান।

মির্জা আলমগীর বলেন, ‘ছাত্রদল নেত্রীর ওপর হামলায় ঘটনায় প্রমাণিত হয়, এরা কতটা ভীত-সন্ত্রস্ত হয়ে গেছে সরকারি দলের গুণ্ডারা-তারা এখন মহিলাদের অত্যাচার-নির্যাতন করতে দ্বিধা করছে না। তারা মনে করে, ভয় দেখিয়ে এই আন্দোলনকে দমন করতে পারবে। সেটা সম্ভব না।’

‘বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বিশেষ করে ছাত্রদের গায়ে যখন হাত পড়ে সেই হাত ভেঙে দেয় মানুষ। এই যে আন্দোলন শুরু হয়েছে; আমাদের ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছেন তারপরও মানুষ আরও উজ্জীবিত হচ্ছে। তারা আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি, এই অন্ধকার দূর হবেই’—বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শিক্ষা ক্ষেত্রে শান্তি ফিরে আসবে। আজকে যে সন্ত্রাসী নির্যাতন বিশেষ করে ছাত্রদলের ওপর করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি এবং যারা এর জন্য দায়ী তাদের গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম