• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির বিভাগীয় ইফতারে বোমা হামলার পরিকল্পনা ছিল: শামীম ওসমান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:১৪

Capture 151

বিএনপির বিভাগীয় ইফতারে বোমা হামলার পরিকল্পনা ছিল: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুরে একটি চিপার মধ্যে ঢাকা বিভাগীয় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। যুবদল বিএনপির বিভাগীয় ইফতার পার্টি হবে রাস্তার পাশে বড় জায়গাতে। কেন হয়েছে সেটা নিয়েও নানা প্রশ্ন ছিল। আমাদের কাছে খবর এসেছিল ১৬ জুন যেভাবে বোমা হামলা হয়েছিল, ঠিক একইভাবে ইফতারের আগে এমন একটি ঘটনার চেষ্টা করা হবে, যাতে বহু লোক হতাহত হয়। এতে দোষ যাতে পড়ে আওয়ামী লীগের উপর, দোষ পড়বে শামীম ওসমানের উপর।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপি কিন্তু একটার পর এক প্রোগ্রাম করেছে আমরা কিন্তু বাধা দেইনি। এর আগে চাষাঢ়ায় করেছে। যিনি বিএনপির খেলোয়াড়, তিনি তখন ওমরাতে ছিলেন। খবর এসেছিল হামলা হবে। সে কারণে সংসদ ছেড়ে পাহারা দিতে এসেছিলাম। আমি হুঁশিয়ারি করছি আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন, এসব খবর কিন্তু আমর রাখি। বি কেয়ারফুল, আগামীতে আর ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে খেলবেন না। নারায়ণগঞ্জে একটি বাজে গেম চলছে। আমাদের কেউ কেউ হয়তো এর সঙ্গে জড়িত, যারা তাদের সঙ্গে আত্মীয়তায় রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com