• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর নিউ মার্কেটের আগুন : ধোঁয়ায় ঢাকা চারিদিক

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১০:১১
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১০:১১

রাজধানীর নিউ মার্কেটের আগুন : ধোঁয়ায় ঢাকা চারিদিক

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন এখানো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। ধোঁয়ার অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। বঙ্গবাজারের আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com