• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে : ভারতীয় হাইকমিশনার

প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৮:০৯
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৮:০৯

Capture 185

ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে : ভারতীয় হাইকমিশনার

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পারিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, আগামীতে এই সম্পর্ক আরও গভীর হবে।

রবিবার কুষ্টিয়া শহরের এনএস রোডে জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের নিচে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় ভারতীয় সেন্টার চালু হওয়ায় অত্যন্ত খুশী জানিয়ে প্রণয় কুমার ভার্মা বলেন, কুষ্টিয়ায় ভিসা সেন্টার চালুর এ অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত খুশী। সময়ের সঙ্গে সঙ্গে আরও সুবিধা যোগ হবে। এটি চলমান প্রক্রিয়া। ভারত ভ্রমণে আগ্রহী বাড়ার সঙ্গে ভিসা প্রক্রিয়া আরও উন্নত হবে।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়ায় আমরা দিন দিন উন্নত করছি। ৫ থেকে ১০ বছর আগের সঙ্গে তুলনা করে দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু উন্নতি করেছি। আমরা আশা করি সামনের দিনে ভিসা প্রক্রিয়া আরও ভালো অবস্থায় পৌঁছবে।

অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান।

তিনি বলেন, কুষ্টিয়া ভারতীয় ভিসা সেন্টার চালু করায় ভারতীয় হাইকমিশনার ও ভারতকে ধন্যবাদ। আগে ভারতের ভিসার জন্য যশোর অথবা রাজশাহী যেতে হতো। কুষ্টিয়ায় ভিসা সেন্টার চালু হওয়াতে আশপাশের ৫টি জেলার মানুষের সুবিধা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com