সম্প্রতি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের বিরুদ্ধে। এরই জেরে আজ শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে, এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন। খবর বিবিসি।
এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে আসে। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ওই তদন্তের নেতৃত্ব দিয়েছেন অ্যাডাম হেপিনস্টল কেসি নামের একজন আইনজীবী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে পদত্যাগ করছেন উল্লেখ করে রিচার্ড বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

