• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

রবীন্দ্রজয়ন্তীতে দেবলীনার যত অনুষ্ঠান

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৮:৫২
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৮:৫২

রবীন্দ্রজয়ন্তীতে দেবলীনার যত অনুষ্ঠান

বিনোদন ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২৬২ তম জন্ম জয়ন্তীতে আজ (৮ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর। এর পরের ৯ই মে মঙ্গলবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টা‌রের (আইজি‌সি‌সি) আয়োজ‌নে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। সেই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সা‌ড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডিস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের অডি‌টো‌রিয়ামে। দুটি অনুষ্ঠানই সবার জন্য উন্মুক্ত বলে আয়োজক সূত্রে জানা গেছে। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে ৮ মে রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর।

জানা গেছে, পারিবারিক সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা এবং পরবর্তীতে সঙ্গীতের সাথে পথচলা মেধাবী সঙ্গীতশিল্পী দেবলীনার। অসংখ্য অর্জনের মাঝে ছোটবেলাতেই অর্জন করেছেন একাধিক জাতীয় পুরস্কার। পরবর্তীতে ভারতে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া এবং রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে বি-মিউজ অনার্স ডিগ্রি অর্জন।

ভারতে পড়াশোনা করতে গিয়ে শ্রীমতি স্বস্তিকা মুখোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, বাসবী মুখোপাধ্যায় এর কাছে সঙ্গীত শিক্ষাগ্রহণের সৌভাগ্য হয় দেবলীনার। এরপর “আইসিসিআর স্কলারশিপ” নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বরীন্দ্রসঙ্গীতে প্রথম শ্রেণিতে এম- মিউজ ডিগ্রি অর্জন। ওই সময়ে শ্রীমতি রাজ্যশ্রী ঘোষ, তৃষিত চৌধুরী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের অধীনে সঙ্গীতের তালিম গ্রহণ করেন এই শিল্পী।

এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতশিক্ষা গ্রহণকালে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় তথ্য অধিদপ্তর আয়োজিত “রাজ্য সঙ্গীত” প্রতিযোগিতায় অংশ নিয়ে লোকসঙ্গীতে প্রথম স্থান লাভ করেন। পড়াশুনা শেষে দেশে ফিরে এসে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে শিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়ে নিয়মিত গান করছেন। বর্তমানে দেশের বে-সরকারি অধিকাংশ টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন স্টেজ প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পঞ্চকবির গান, আধুনিক ও ফোকসঙ্গীত পরিবেশন করে থাকেন দেবলীনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com