• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বান্দরবানে দুটি সশস্ত্র গ্রুপের গোলাগুলি, নিহত ৩

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ১১:৩৯
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ১১:৩৯

 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকায় দুটি পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে বম সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে পাইক্ষ্যংপাড়ার গহিন পাহাড় থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)। তারা সবাই উপজেলার রনিন পাড়ার বাসিন্দা ।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকেই পাইক্ষ্যংপাড়ার আশপাশে গুলির শব্দ শোনা গেছে। তারা গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটল তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম