• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে: আমির খসরু

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৫:২৫
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৫:২৫

96663696 18

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে: আমির খসরু

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দীপাক্ষিক বৈঠকের নামে ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে তা ছিল ব্যক্তিগত আলাপ। এগুলো কোন আনুষ্ঠানিক আলাপ না। এটাকে আবার ওই হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কূটনৈতিক গুলোকেও শেষ করে দিচ্ছে। ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে সেটাকেও কি ধ্বংস করে দিবেন! ভোট চুরির প্রকল্প আর কত দিকে নিয়ে যাবেন আপনারা (প্রধানমন্ত্রী)। ভোট চুরির প্রকল্পের বিস্তৃতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে; আমি বলব কূটনৈতিকে গিয়ে পৌঁছেছে।

মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকা-৭ আসনের সাবেক সফল এমপি, ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক কালজয়ী ছাত্রনেতা শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটির আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।

সরকারের ভোট চুরির প্রকল্পের কাজ প্রতিদিন চলছে উল্লেখ করে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের অধীনে ভোট চুরির প্রকল্প ভোটের দিন শুরু হয়নি; এটা মাথায় রাখতে হবে। এই ভোট চুরির প্রকল্প এখনো চলছে, এমনকি আজকেও চলছে। প্রতিদিন ভোটাচুরির প্রকল্পের কাজ চলছে। এই যে আমাদের নেতাদের বেইলিং বাতিল করছে, সবাইকে জেলে ঢুকাচ্ছে এটাও কিন্তু ভোট চুরিরই একটা প্রকল্পের অংশ। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছেনা, সেটাও ভোট চুরির অংশ। তারেক রহমান ও তার পরিবারের নামে মামলা এবং দেশে আসতে না দেয়া এটাও ভোট চুরি প্রকল্পের একটা অংশ। আমাদের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে সেটাও একটি ভোটচুরি প্রকল্পের অংশ।

সংবিধান থেকে পঞ্চদশ সংশধনী বাতিল না করলে নির্বাচন হবে না উল্লেখ করে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ভোট চুরির মূল অংশ। এই সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা (বর্তমান সরকার)। তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংবিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। পঞ্চদশ সংশোধনী কে রেখে অর্থাৎ এই ভোট চুরির মূল প্রকল্পকে রেখে আগামী নির্বাচন করতে দেয়া যাবে না।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক এড. নাহিদুল ইসলাম নাহিদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com