• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সহিংসতার মামলায় বিএনপির রিজভীসহ ২৯ জনের বিচার শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৯:৩১
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৯:৩১

সহিংসতার মামলায় বিএনপির রিজভীসহ ২৯ জনের বিচার শুরু

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি জানিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

এদিন রিজভীসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত এ মামলার অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা থানাধীন এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করে। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে হওয়া ৫০টি মামলায় জামিন পান। গত ২৫ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।