• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:৫৮

 

সংঘাতে জর্জরিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি সৌদির জেদ্দায় পৌঁছেছেন। বুধবার (১০ মে) বিকেলে বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান।

এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ ছাড়া বুধবার রাতে আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম