• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মা জায়েদার সঙ্গে নির্বাচনের প্রচারণায় জাহাঙ্গীর আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ২:৫৫

9666369 9

মা জায়েদার সঙ্গে নির্বাচনের প্রচারণায় জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আজ সকাল ৯টায় প্রচার-প্রচারণায় বের হন। এ সময়ে তাদের সঙ্গে কর্মী-সমর্থকরাও ছিলেন।

গাজীপুর মহানগরের ছয়দানা এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় জায়েদা খাতুন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি গাজীপুরবাসীর জন্য কাজ করতে চাই। সবাই আমার পাশে থাকবেন; আমাকে ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দেবেন।

পরে মা ও ছেলে চলে যান কোনাবাড়ী এলাকায়। সেখানে প্রচার-প্রচারণা চালান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। জায়েদা খাতুন ভোটারদের মধ্যে তার লিফলেট বিলি করেন। জাহাঙ্গীর আলম ভোটারদের সঙ্গে করমর্দন করে মায়ের জন্য ভোট চান।

জাহাঙ্গীর ভোটারদের উদ্দেশে বলেন, আমার মা এ শহরের মানুষের জানমাল রক্ষার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন। আপনারা আমার মাকে ভোট দেবেন। এ শহরের অনেক ক্ষতি হয়েছে। কতিপয় লোক এ ক্ষতিটা করাচ্ছেন। পরে যাতে আর এ ক্ষতি করতে না পারে, এ জন্য আমার মাকে ভোট দিন।

জাহাঙ্গীর আরও বলেন, আমার মা বলেছে, এটা আমার জন্মভূমি। তাই যে কোনো মূল্যে এই শহরকে রক্ষা করতে। এই শহরে দেশি-বিদেশি প্রায় তিন হাজার গার্মেন্টস আছে এবং বায়ার আছে। তারা যেন সুন্দরভাবে তাদের কাজটা করতে পারে এবং গাজীপুর ও দেশের যাতে উপকার হয়। আমাদের রাষ্ট্রের এবং সরকারের যাতে উপকার হয়। দেশের মানুষের যাতে কল্যাণ হয়, সে জন্য মা ভোটে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমার মা বলেছেন, আমার ছেলে যেগুলো কাজ সম্পন্ন করতে পারেনি, সেগুলো আমি করতে চাই।

পরে জাহাঙ্গীর আলম তার মাকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী তুষোকা পোশাক কারখানার সামনে, কাশিমপুর জেলখানা রোড, দেওয়ালিয়া বাড়ি এলাকায় গণসংযোগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com