• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রথমবারের মতো বড়পর্দায় ভিকি-সারার এক ঝলক

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ৯:২৪
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ৯:২৪

 

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ কয়েকবার শ্যুটিংয়ের একাধিক ঝলকও মিলেছে। কিন্তু ছবির নাম এতদিন ঘোষণা করা হয়নি। মাঝে শোনা গিয়েছিল এই ছবির নাম হতে পারে ‘লুকা ছুপি ২’। তবে সামাজিক মাধ্যমে বহুপ্রতীক্ষিত এই ছবির নাম ঘোষণা করেছেন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রকাশ্যে এসেছে ট্রেলার প্রকাশের তারিখও।

ছবির নাম ঘোষণা হয়েছে, ”জারা হাটকে জারা বাচকে”। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ও ফার্স্ট লুক টিজার শেয়ার করা হয়েছে।

রবিবার (১৪ মে) ভিকি কৌশল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সারা আলি খান ও ভিকি কৌশলের নতুন ছবির একাধিক পোস্টার দেখা গেছে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘রোম্যান্টিক? নাকি নাটকীয়? কী মনে হয় আপনার, কেমন হতে চলেছে আমাদের গল্প? ”জারা হাটকে জারা বাচকে” ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রেক্ষাগৃহে আসছে ২ জুন, ২০২৩।’

ছবিটি রোম্যান্টিক ঘরানার বলেই মনে করা হচ্ছে। ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে, আগামীকাল অর্থাৎ ১৫ মে প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম