• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে সরকার’

প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ৪:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ৪:৫৬

96665870

জাতীয় নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে সরকার’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান বলেছেন, জাতীয় নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে সরকার।

মঙ্গলবার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সংগঠনের মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানি ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের প্রতিবাদে এবং অবিলম্বে তিনিসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বাংলাদেশের জাতীয় নেতাদের হয়রানির জন্য গ্রেফতার করছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও সংবিধান পরিপন্থী আচরণের নামান্তর।

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১০ গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, জিয়াউল হাসান, মুহিবুল্লাহ ও মু. আতাউর রহমান সরকার প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, ইফতার মাহফিলের মতো শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান থেকে ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তারা তাকে গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি বরং সাত দিনের রিমান্ডে নেয়ার পর আবারো পুরাতন একটি মামলা দিয়ে চার দিনের রিমান্ডে নিয়েছে। বিস্ময়কর পরিস্থিতি হলো একজন শীর্ষ রাজনীতিক হিসেবে ন্যূনতম সম্মান না দেখিয়ে আদালতে তোলার সময় তার সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করা হয়েছে। যা বাকশালী ও গণতন্ত্রহীনতার পরিবেশকে তুলে ধরে।

তিনি নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটক করা হয়েছে দাবি করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান ও সেলিম উদ্দিনসহ সকল জাতীয় নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com