• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেকোনো ত্যাগ স্বীকার করতে যুবদলের প্রত্যকটি নেতাকর্মী প্রস্তুত আছে : যুবদল সভাপতি

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ৫:৪৬
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩ ৫:৪৬

96665874 1

যেকোনো ত্যাগ স্বীকার করতে যুবদলের প্রত্যকটি নেতাকর্মী প্রস্তুত আছে : যুবদল সভাপতি

এই পদযাত্রার মধ্যে দিয়ে সরকারের পতন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রত্যকটি নেতাকর্মী রাজপথে ফয়সালা করে ঘরে ফিরবে। এই আন্দোলন সংগ্রামে যেকোনো ত্যাগ স্বীকার করতে যুবদলের প্রত্যকটি নেতাকর্মী প্রস্তুত আছে।

বুধবার (১৭ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আমরা সরকার পতন ঘটিয়েই গ্রেফতারকৃত আমাদের সকল নেতা-কর্মীদের মুক্ত করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সীমাহীন ঊর্ধ্বতি, গ্যাস পানি বিদ্যুতের দামবৃদ্ধি অন্যদিকে বেকারত্বের অভিশাপে মানুষের জীবন আর চলছেই না। গরীব দুস্থ মানুষের পাশাপাশি নিন্মবিত্ত ও মধ্যভিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে।’

অচিরেই এ সরকারের রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে। আর সেটা আমরা করবোই আশাবাদ ব্যক্ত করে যুবদল সভাপতি বলেন, ‘জনগণ জেগে ওঠেছে। জোর করে আর ক্ষমতায় থাকা যাবে না।’

তিনি বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে আবারও আন্দোলন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা নবীউল্লাহ নবী, যুবদলেন সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দীকি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com