• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ২৩ মে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৯:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৯:০১

9863

আগামী ২৩ মে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে তিন দিনের সফরে আগামী ২৩ মে (মঙ্গলবার) কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের দোহায় হতে যাওয়া ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম : অ্যা নিউ গ্লোবাল গ্রোর্থ স্টোরি’ শীর্ষক ফোরামে যোগ দিবেন সরকারপ্রধান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার (১৮ মে) এ তথ্য জানান।

মুখপাত্র জানান, আগামী ২৩-২৫ মে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম : অ্যা নিউ গ্লোবাল গ্রোর্থ স্টোরি’ শীর্ষক ফোরামে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

সেহেলী সাবরীন বলেন, ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদরাসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই ফোরামের মূল উদ্দেশ্য হলো-বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com