• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পেঁয়াজ আর চিনি ছাড়া সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে : বাণিজমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ২:২২
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ২:২২

 

নিউজ ডেস্ক

বাণিজমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে তাঁরা সেটা দেখেন। সবমিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনও কখনও কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহন ব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’

শুক্রবার (১৯ মে) সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’

চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তারপরও বাজারে সেটার প্রভাব এখনও পরেনি। আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে দামটা যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। হয় তো আশা করছি, কিছু ইমপ্রুভ করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম