• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ শুরু(ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৪:০১
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৪:০১

966633326 2

ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ শুরু(ভিডিও)

ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোডে সমাবেশটি শুরু হয়।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সমাবেশ উপলক্ষে শ্যামলী এলাকা এবং এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসমাবেশ কেন্দ্র।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা আসন গ্রহণ করেছেন।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চার দিনের কর্মসূচির প্রথম দিনে আজ ৯ মহানগর ও ২৭ জেলায় জনসমাবেশ করছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com