• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে: ডিএমপি প্রধান

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৬:৫৭
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৬:৫৭

9877774

সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে: ডিএমপি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে তীব্র পরিবেশ দূষণের প্রধান কারণ এই শহরে তার ধারণক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ বেশি গাড়ি চলাচল করে। এই মাত্রাতিরিক্ত যান চলাচলের কারণে ধুলাবালি ও হর্ণের শব্দের কারণে মারাত্মক পরিবেশ দূষণ হয়।

শুক্রবার (১৯ মে) ব্র্যাকের উদ্যোগে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলের অ্যামফি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‍্যালিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি প্রধান বলেন, সাইকেল এবং হাঁটাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকারে একটা হচ্ছে পরিবেশ ভালো থাকছে, আরেকটা স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু রাস্তায় এই বাহনটি চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com