• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পটুয়াখালীতে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ৩:০৯
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ৩:০৯

9332226

পটুয়াখালীতে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি আদায়ের লক্ষে জনসমাবেশ করেছে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

988887

শনিবার (২০ মে) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি বনানী এলাকা কার্যালয়ে সমাবেশ শুরু করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

সমাবেশে দলে দলে নেতা কর্মীরা মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। পরে সকাল সাড়ে দশটায় পৌরসভা মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

347816634 153391164239788 4834974900888033955 n

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। দু’দলকে বুজিয়ে শান্ত করা হয়েছে। এতে উভয় পক্ষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com