• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্রের জন্য আর একটা যুদ্ধ করতে হবে: নোমান

প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩ ৮:১০
আপডেট: রবিবার, ২১ মে, ২০২৩ ৮:১০

96525

গণতন্ত্রের জন্য আর একটা যুদ্ধ করতে হবে: নোমান

কক্সবাজার প্রতিনিধি:

গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আর একটি যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য কক্সবাজার জেলা বিএনপি কতৃক আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।

তিনি বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কষ্টের শেষ নাই,তারা বাজারে গেলে টাকার অভাব বাজার করতে পারে না,সবকিছুর দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে না ও নির্বাচন হতে দেবে না।

উক্ত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম।তিনি বলেন, এই সরকারের মেয়াদ আর বেশি দিন নাই,এই সরকার ক্ষমতা ছাড়তে হবে। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২০ মে) বিকাল ৩ টার সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদের সঞ্চালনায় উক্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুল্লাহ মোহাম্মদ আলমগীর ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম প্রমুখ।

এছাড়া জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com