• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি বন্ধ করুন: ন্যাপ

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৭
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৭

966352

ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি বন্ধ করুন: ন্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট
ভোজ্যতেল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, সরকার নানা উদ্যোগ নিয়েও ভোজ্যতেলের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হচ্ছে। আবারও ভোজ্যতেলের দাম ১২ টাকা বাড়ানোর সিদ্ধান্তে— স্পষ্ট যে সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ। সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে তেলের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা আরও বলেন, করোনায় জনজীবন বিপর্যস্ত, বেকারত্ব, গরিব বাড়লেও সরকারি দলের নেতাদের লুটপাট অব্যাহত রয়েছে। সরকার বাজারসহ কোনো কিছুর নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরা ব্যবসায়ীরা যা খুশি তাই করছে। ব্যবসায়ীরা একেক সময় একেক পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আদা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষ যখন অতিষ্ঠ, তখন আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিসহ করে তুলবে।

সরকারের মনে রাখা উচিত লুটেরা ব্যবসায়ারীরা সাধারণ মানুষের কথাভাবে না। তারা শুধু লুট করতে চান। ভোজ্যতেল সিন্ডিকেট সরকারের দুর্নীতিবাজদের সমর্থন নিয়ে তেলের দাম বাড়িয়েই চলছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা জনগণের পক্ষে থাকবে, নাকি লুটেরা ব্যবসায়ীদের পক্ষ নেবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com