• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় ১৫শত পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:৪১
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:৪১

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় ১৫শত পিচ ইয়াবাসহ মো. সোহেল (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ মে) দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলী লঞ্চঘাটের সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাদপাশা, ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আঃ হাকিমের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে সড়কের উপর থেকে মো. সোহেল নামের এক যুবককে ১৫ শত পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
আকটকৃত মো. সোহেলের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিন মঙ্গলবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম