• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ২:০১
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ২:০১

 

নিউজ ডেস্ক

সাভারে সড়ক অবরোধের সময় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে সোমবার (২২ মে) থেকে ধর্মঘটে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ ঘোষণা করে ফ্যাশন ফোরাম লিমিটেড গার্মেন্টস কর্তৃপক্ষ।

গতকাল (২২ মে) রাতে গেটে লাগানো নোটিশ দেখে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম