• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাঁশের লাঠি হাতে নেওয়ার আগে পদত্যাগ করুন: ফারুক

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ৪:৫৮
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ৪:৫৮

9666360 13

বাঁশের লাঠি হাতে নেওয়ার আগে পদত্যাগ করুন: ফারুক

বিএনপি বাঁশের লাঠি হাতে নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, আপনি (প্রধামন্ত্রী) যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার হন, যদি গণতন্ত্রের মানসকন্যা হন তাহলে অপনার কাছে অনুরোধ, রক্তক্ষরণ বন্ধ হওয়ার আগে, বিএনপি বাঁশের লাঠি হাতে নেওয়ার আগে পদত্যাগ করুন। নইলে আপনি বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়ারও সময় পাবেন না।

বুধবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ১০ দফা দাবির সমর্থনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, স্বৈরাচার যতই শক্ত হোক, যতই বড় বড় কথা বলুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দ্বারা আবার একটি অনির্বাচিত সংসদ দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার চেষ্টা করুক আর কোনো লাভ হবে না। দেশে এবার ১০ দফা, ২৭ দফার আন্দোলন নয়, শেখ হাসিনার পদত্যাগের এক দফার আন্দোলন হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের রাজনীতিতে সংকট সৃষ্টি করেছেন আপনারা। এই সংকট সমাধান আপনাদেরই করতে হবে। যতই বাহবা নেন, যতই ৭৭৭ এয়ারবাস নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতারে যান কোনো লাভ হবে না। দেশের মানুষ যখন বাস-লঞ্চ ধর্মঘট, ফেরি বন্ধ করে দেওয়ার পরও গামছা পরে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে তারেক রহমানের দাবির প্রতি জনসমর্থন দিয়েছে, তখন এই দেশে আপনাদের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই।

বিরোধী দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন, গতকাল সুন্দর পদযাত্রায় কি কারণে কার ইঙ্গিতে বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করলেন, গ্রেফতার করলেন? তারা কি অন্যায় করেছে? দেশে অসংখ্য নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম আহমেদ, সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com