• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? : নোমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৫:২২
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৫:২২

9666320 9

খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? : নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা এখনো কোনো হরতাল, সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে মিছিল করে যাচ্ছি, যা শিগগিরই এক দফায় পরিণত হবে।

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এ কথা বলেন।

নোমান বলেন, আওয়ামী লীগ বলছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি না।কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধানের নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, তাতে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ আমরা নির্বাচন করতে দেব না।

প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নাই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি ব‌লেন, আপনাকে পদত্যাগ করতেই হবে। নরমালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন সেটা আপনার বিবেচনায়। কিন্তু এবার আপনাকে পদত্যাগ করতেই হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আপনারা (আওয়ামী লীগ) ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেন নাই? এখন ভুলে গেলে কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় খুব কম আছে। বেগম জিয়াকে ছাড়তে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুযোগ করে দিতে হবে। যদি সুযোগ করতে না পারেন ওটাও আমরা করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

ইয়ুথ ফোরামের উপ‌দেষ্টা এম. নাজমুল হাসানের সভাপ‌তি‌ত্বে ও সংগঠ‌নের সভাপ‌তি মুহাম্মদ সাইদুর রহমা‌নের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রা‌খেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামিম, সাবেক ছাত্রনেতা রুনা গাজী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com