ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বুধবার, মে ২৪, ২০২২, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (২২ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজুজ্জামান রবিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, যুবদল নেতা মো. কেনান হক্কানি।

