• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১:২৬
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১:২৬

9666587 3

নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক

নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুল(২২) নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার।

আশরাফুলকে উদ্ধার করে নিয়ে আসা আকাশ বলেন, গতকাল নরসিংদী জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের সময় সংঘর্ষে আশরাফুল ও সাদেকুর রহমান সাদেক গুলিবিদ্ধ হয়। গতকাল সাদেকুর রহমান সাদেক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ চিকিৎসাধীন অবস্থায় ২০২ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার বেডে মারা যায় আশরাফুল।

সে আরো জানায়, নিহত সাদেকুর রহমান সাদেকের মাথায় ও পিঠে গুলি লেগেছিল এবং আশরাফুলের পেটে গুলি লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার সাথে সাথেই চিকিৎসক সাদেকুর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল নামে আরো এক যুবকের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com