• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই মার্কিন পদক্ষেপ : প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১০:৩৮
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ১০:৩৮

96652 3

আ’লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই মার্কিন পদক্ষেপ : প্রিন্স

ডেস্ক নিউজ

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, আওয়ামী লীগের দুই কান কাটা। তাদের হায়-লজ্জা নেই বলেই তাদের ভোট চুরি ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সতর্কতা নিয়েও হাস্যকরভাবে অসত্য কথা বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।

ময়মনসিংহে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আজ শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স।

ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সরকারের সাজানো-পাতানো একতরফা নির্বাচনের উদ্যোগের বিরুদ্ধে বিরাট চপেটাঘাত। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সতর্কতার প্রতিটি লাইন আওয়ামী সরকার ও তাদের অনুগতদের বিরুদ্ধে। কারণ তারাই সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য একমাত্র প্রতিবন্ধক। সরকার তাদের অনুগত ও সুবিধাভোগী নির্বাচন কমিশন ও কিছু সরকারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা, কর্মচারী দিয়ে ভোট চুরি করে চিরদিন ক্ষমতায় থাকার জন্য নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

নির্বাচন নিয়ে আওয়ামী সরকারের আশ্বাস বা অঙ্গীকারে কারও বিশ্বাস ও আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য দেশের জনগণ আন্দোলন করছে এবং বিদেশি বন্ধুরাও পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ও কর্মকাণ্ড অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে নয়, বরং ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও প্রহসনের নির্বাচনের পথে তারা হাঁটছে।

মার্কিন ভিসা নীতি নিয়ে মন্ত্রীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমরান সালেহ প্রিন্স বলেন, এই নিষেধাজ্ঞার সতর্কতা নিয়ে বিএনপি চিন্তিত বা উদ্বিগ্ন নয়, বরং বিএনপি স্বাগত জানায়। বিএনপি উদ্বিগ্ন, চিন্তিত দেশ, জাতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ এবং তা প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এমএ হান্নান খান, পেশাজীবী নেতা অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুল, অ্যাড. মাসুদ তানভীর তান্না, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কুদ্দুস, ড. মো. শাজাহান, অধ্যাপক আহমদ খায়রুল হাসান, ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. সায়েম মনোয়ার, ডা. সাইফুল ইসলাম খান, একেএম আজাদ, ড. মুহাম্মদ শামসুল আলম হুদা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপক বদিউজ্জামাল খান, ড. মাহবুবুর রহমান খান, ড. মাহমুদুল হাসান চৌধুরী, অধ্যাপক আমির হোসেন, ড. মো. শহীদুল ইসলাম, কৃষিবিদ ড. হেলাল উদ্দিন, কৃষিবিদ মনির উদ্দিন আহমেদ, কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, প্রকৌশলী সাইদুল হাসান খান সোহেল, প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদার, কৃষিবিদ মাহবুবুর রশিদ গোলাপ বক্তব্য দেন।

২৮ মে ময়মনসিংহে জনসমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ মে ময়মনসিংহে জনসমাবেশ হবে। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে ওইদিন দুপুর ২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠেয় জনসমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com