• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে ‘মায়ের ডাক’ এর আয়োজনে মানববন্ধন(ভিডিও)

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ১:৪৩
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ১:৪৩

 

১০ বছর হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে বাবাকে খুঁজছি। কিন্তু আমি আমার বাবাকে পাই না। আমারও ইচ্ছে করে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে। আমার বন্ধুরা বাবার সাথে স্কুলে যায়। আমারও ইচ্ছে করে বাবার সাথে স্কুলে যেতে। আমি কেন পারি না! আমি আমার বাবাকে ফেরত চাই।’
কথাগুলো বলছে ১১ বছরের শিশু লামিয়া আক্তার মিম। শনিবার, মে ২৭, ২০২৩, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ের ডাক নামক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত হয়ে এভাবে বাবাকে ফিরত চেয়ে কান্না করছিল সে। তার বাবার নাম কাউসার হোসেন। যিনি ১১ বছর আগে গুম হয়েছেন। তখন মিমের বয়স ছিল দেড় বছর।
শুধু মিম নয় এভাবে আর্তনাদ অসংখ্য স্বজনহারা পরিবারের। রাষ্ট্রের কাছে দাবি প্রিয়জনকে ফেরত দেয়ার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোকচিত্রী শহিদুল আলম, মায়ের ডাকের সানজিদা ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার বিগত এক দশক ধরে বিরোধী মতের মানুষের ওপর গুম, খুন, হত্যা ও নৈরাজ্য চালাচ্ছে। হাজার হাজার মানুষকে গুম করেছে। আজও তাদের খোঁজ নেই। আয়না ঘরের নামে নির্যাতন সেল তৈরি করেছে। এসমস্ত অবিচার বন্ধ করতে হবে। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীন তদন্ত কমিটি গঠন করে গুমের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সরকারের সময় ফুরিয়ে আসছে। প্রত্যেকটা ঘটনার বিচার হবে এ বাংলাদেশে। কেউ ছাড় পাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম