• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার ২২ বছর পর পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ৭:০৬
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ৭:০৬

9663252

সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার ২২ বছর পর পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির গ্রেপ্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ছোট ভাই আমির হামজাকে (৫২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১- এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
২৬ মে রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুরের কিউটপল্লি এলাকা থেকে আমির হামজাকে আটক করা হয়। তিনি স্থানীয় মানিক মিয়া বেপারির ছেলে।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত জয়নাল আবেদীন এবং আসামি আমির হামজা উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুরের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারির ছেলে। নিহত জয়নাল তিনটি বিয়ে করেছিলেন। তবে কোনো স্ত্রীর সঙ্গেই তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা ফুসলিয়ে বিয়ে করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জয়নাল তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়।
এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় আমির হামজার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে আমির হামজা কৌশলে আত্মগোপনে ছিলেন। তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত ২৫ মে দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামি আমির হামজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com