• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আ.লীগ সরকার : প্রিন্স

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৩:৪২
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৩:৪২

9222569

সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আ.লীগ সরকার : প্রিন্স

ডেস্ক নিউজ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আওয়ামী লীগ সরকার এবং একমাত্র গ্যারান্টি আওয়ামী সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে যে কোনো পদক্ষেপ সরকারের কূটকৌশল, ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

আজ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সতর্কতার প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রতিনিয়ত বিএনপিসহ বিরোধী দলের ওপর ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ করে এখন আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা সতর্কতার কারণে আওয়ামী নেতারা নিজেদের সাধু দেখানোর নাটকে ব্যস্ত। এখন তারা তাদের নেতাকর্মীদের বলছেন, ‘কোনো অবস্থাতেই আক্রমণকারী হবেন না’। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি হামলাবাজ-মামলাবাজ আওয়ামী লীগও আক্রমণকারীর তকমা থেকে মুক্ত থাকতে পারবে না, ভোট চোরের অপবাদ থেকেও মুক্ত হতে পারবে না। আওয়ামী লীগ ও তার সরকার নিপীড়নকারী সরকারে পরিণত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবীর, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, যুবদল নেতা আবদুল মালেক সেহান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তায়েব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com